তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন

প্রকাশিত: May 9, 2026 | সময়: 4:32 pm
IMG-20260509-WA0049

তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন
শাহিনুর ইসলাম
তালা (উপজেলা) প্রতিনিধি :

তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আমার সংবাদ তালা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর মা করিমন নেছা বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শুক্রবার রাত আড়াইটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (৯ মে) সকাল ১১টায় সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার নামাজ পরিচালনা করেন হাজরাকাটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মো. এজাজ আহমেদ।

জানাজায় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সুভাষিনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফ উল ইসলাম, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, শিক্ষক সজীব উদ্দৌলা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক এস এম মতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম শাহিনুর ইসলাম, জয়দেব চক্রবর্তী, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।