রামগড়ে ইব্রাহিম খলিল-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: May 8, 2026 | সময়: 9:29 am
IMG-20260506-WA0040

রামগড়ে ইব্রাহিম খলিল-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

রামগড় প্রতিনিধিঃ

৬ মে বিকালে রামগড় উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের হলরুমে এই কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিমউদ্দীন।
স্মরণসভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া প্রমুখ।

তারা মরহুম নেতার রাজনৈতিক অবদান ও ব্যক্তিগত গুণাবলি স্মরণ করেন।
সভা শেষে মরহুম ইব্রাহিম খলিলসহ রামগড় বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক।
উল্লেখ্য, গত বছর এই দিনে চট্টগ্রাম শহর-এ সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।