কয়রার পাউবোর বেড়িবাঁধ কাজ বিলম্বে জনদুর্ভোগ

প্রকাশিত: May 4, 2026 | সময়: 4:53 pm
IMG-20260504-WA0036

কয়রার পাউবোর বেড়িবাঁধ কাজ বিলম্বে জনদুর্ভোগ

গাজী দেলোয়ার হোসেন
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রায় আংটিহারা বেড়িবাধ গত তিন বছরে মেরামত না হওয়ায় দুর্ভোগের শিকার লোকজন। ঝড় জলোচ্ছাস আতঙ্কে শাকবাড়িয়া নদীর পাড়ের মানু যেরা উদ্বেগ উৎকণ্ঠা দিন পার করছেন।
২০২৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় খুলনার সর্বদক্ষিণে পাউবোর ১৩-১৪/১ আংটিহারা পোল্ডারের মলবু ত বেড়িবাধ নির্মাণে ১১শ ৭২ কোটি টাকার অনু মোদন দেয়া হয়। ২০২৪ সালে বাধে মাটির কাজ শুরু হয়ে আজ অবধি শেষ হয়নি। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৭০ ভাগ। বেঙ্গল কর্পোরেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে আর তত্বাবধান করছে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রাশেদু জামান জানান, ৭৫ ভাগ মাটির কাজ শেষ হয়েছে।
জুন মাসের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল কিন্তু বকেয়া বিল না পাওয়ায় অবশিষ্ট কাজ শেষ করা সম্ভব হয়নি। মাটির কাজ শেষ হলে নদীর তীর রক্ষায় প্লেসিং ব্লক ও ড্যাম্পিং করা হবে।
আংটিহারা গ্রামের মেন্দর কোহিনুর আলম বলেন দীর্ঘদিন বেড়িবাধের কাজ শেষ না হওয়ায় স্থানীয় লোকজন জলোচ্ছাসের ভয়ে আতঙ্কিত বয়েছে এবং লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত বাধের কাজ শেষ করার দাবী জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন অর্থ ছাড়ের বিষয়ে মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বাধের অবশিষ্ট কাজ শেষ করা হবে।