প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কয়রায় ঝাড়ু ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: April 9, 2026 | সময়: 1:13 pm
IMG-20260409-WA0035

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কয়রায় ঝাড়ু ও বিক্ষোভ মিছিল

দেলোয়ার গাজী
কয়রা প্রতিনিধিঃ
বি এন পির চেয়ারপার্সন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গ করার রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে কয়রায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার কয়রা উপজেলা বিএনপির অফিসের সামনে থেকে যুবদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ ও ঝাড়ু মিছিলটি বের হয়। মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে কয়রা হাইস্কুল মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কয়রা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইছানুর রহমান, মোঃ দেলেয়ার গাজী, মোঃ ইউনুস আলী, সদস্য সচিব মোঃ মুহতাসিন বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডি এম হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ ওবায়দুল্লাহ,মোঃ নজরুল ইসলাম, কয়রা উপজেলা ছাএদলের আহবায়ক মোঃ আরিফ বিল্লাহ ছাএনেতা মেহেদী হাসান সবুজ,ইমরান হোসেন প্রমুখ,