মাদক-চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন গড়তে চাই-ছামি চৌধুরী
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান চৌধুরী (ছামি)।
তিন একটি সুপরিচিত রাজনৈতিক ও সমাজসেবী পরিবারের সন্তান। তাঁর পিতা আশরাফুর রহমান চৌধুরী বৃহত্তর সিলেটের একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে খেলাধুলা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে যুব সমাজকে উৎসাহ দিয়ে আসছেন।
পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও রয়েছে উজ্জ্বল রাজনৈতিক ও সামাজিক অবদান। তাঁর চাচা অলিউর রহমান চৌধুরী বকুল স্বর্ণপদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়াও এমদাদুর রহমান চৌধুরী (ছামি)’র দাদা আজিজুর রহমান চৌধুরী ও বড় বাবা তোফাজ্জল আলী চৌধুরীও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।এলাকায় “চেয়ারম্যান পরিবার” হিসেবে পরিচিত এই পরিবারটি সবসময়ই দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে ভয়াবহ বন্যার সময় তাদের নিজস্ব মার্কেট, আবাসিক হোটেল, মিল-কারখানা ও ভবন আশ্রয়হীন মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। করোনা মহামারির সময় লকডাউনে খাদ্যসংকটে পড়া মানুষের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এই পারিবারিক আদর্শ ও সেবামূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে এমদাদুর রহমান চৌধুরী (ছামি) গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এমদাদুর রহমান চৌধুরী (ছামি)
জানান, নির্বাচিত হলে তাঁর প্রথম লক্ষ্য হবে ইউনিয়নের প্রতিটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ভাঙা ও জরাজীর্ণ সড়ক সংস্কার এবং নতুন সড়ক নির্মাণের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
পাশাপাশি জুয়া, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।
তিনি আরো বলেন, “জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ, উন্নত ও সুশিক্ষিত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে ন্যায়, উন্নয়ন, মানবিকতা ও মর্যাদা।

