দালালবিহীন কনস্টেবল নিয়োগে ঠাকুরগাঁও জেলা পুলিশি সতর্কতা
মোঃ নুরুজ্জামান
বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় ফেব্রুয়ারি-২০২৬ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) নিয়োগ উপলক্ষে বালিয়াডাঙ্গীর বাজারের সফিকুল চেয়ারম্যান মার্কেটে জেলা পুলিশের উদ্যোগে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন,
“নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল বা তদবিরের সুযোগ নেই। প্রার্থীদের নির্বাচন হবে শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে।
তিনি আরও জানান, এবারের নিয়োগে ঠাকুরগাঁও জেলায় প্রায় ২৫–২৭ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সার্কেলের সার্কেল অফিসার হাই সরকার, এএসপি ইফতেখার আহ্মেদ, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম এবং সাব-ইন্সপেক্টর এরসাদ আলী। সভায় প্রার্থীদের দালালচক্র থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এবং স্বচ্ছ, যোগ্যতা-ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া প্রার্থীদের নিয়োগ প্রস্তুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়, যাতে কেউ অনৈতিক প্রভাব বা তদবিরের শিকার না হয়।
সভাটি সঞ্চালনা করেন সাব-ইন্সপেক্টর এরসাদ আলী। জেলা পুলিশ আশা প্রকাশ করেছেন, এই ধরনের সচেতনতা মূলক উদ্যোগ প্রার্থীদের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঠাকুরগাঁওয়ে দালালবিহীন নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে সহায়ক হবে।

