শাহজাদপুরে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার

প্রকাশিত: March 22, 2026 | সময়: 10:26 am
IMG-20260322-WA0044

শাহজাদপুরে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার

মোঃ মেহেদী হাসান
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
২২ মার্চ রবিবার দুপুরে শাহজাদপুর উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত (এমপি)। তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিজ হাতে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের প্রত্যেক অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগের অংশ হিসেবেই এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রীর সহধর্মিণী ফাহমিদা মুহিত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
শাহজাদপুর উপজেলার এ ধরনের মানবিক উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।