আমাদি ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ
দেলোয়ার গাজী
কয়রা (খুলনা) উপজেলা প্রতিনিধিঃ
১নং আমাদী ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে খুলনা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতি সংস্থা (জাসাস)আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ কে ঘিরে তৃণমূল নেতা কর্মীদের মাঝে আলোচনা গুঞ্জন শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে রাজনীতি সংগঠন শক্তি শালী করা ও সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় লোকজন তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা যায় ছাত্র জীবন থেকে শহিদুল ইসলাম শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে এসেছেন।
তিনি খুলনা জেলা আহবায়ক জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস,সাবেক সদস্য সচিব জাসাস খুলনা জেলা শাখা, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক খুলনা জেলা যুবদল, সাবেক সদস্য ছাত্রদল খুলনা জেলা কমিটির দায়িত্ব পালন করে এসেছেন।
দলীয় নেতাকর্মীরা জানান রাজনীতির প্রতিটা ধাপে তিনি তৃণমূল নেতাকর্মী দের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন। বিশেষ করে দলের দূঃ সময়ে তিনি সাহসিকতার সাথে মাঠে থেকে নেতাকর্মীদের মনোবাল বাড়িয়েছেন রাজনৈতিক মামলা, হামলা ও হয়রানির মুখোমুখি হলেওতিনি দলীয় কাজকর্ম থেকে কোন দিন দূরে সরে যাননি।
আমাদি ইউনিয়নের বিএনপি’র অনেক নেতা জানান দলের কঠিন সময়ে মোঃ শহীদুল ইসলাম শহীদ কে সব সময় মাঠে পাওয়া গেছে। এলাকার বিভিন্ন সমস্যার সম্পর্কে তিনি অবগত। এজন্য ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী অনেকে।
তিনি রাজনীতির পাশাপাশি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ও বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উপকূলিয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
স্থানীয় ভাবে যায় মোঃ শহিদুল ইসলাম শহীদএকজন পরিচ্ছন্ন কিলেন ইমেজের রাজনৈতিক নেতা হিসাবে এলাকায় পরিচিত এবং আমাদি ইউনিয়ন চাননির চক গোল্ডেন স্টার ক্লাবের সভাপতি হিসাবে সকল ধরনের খেলাধুলা পরিচালনা করে আসছে।
এ বিষয়ে শহিদুল ইসলাম শহীদ বলেন দলের আদর্শ বিশ্বাস রেখে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। দল যদি আমাকে দায়িত্ব দেয় ও জনগণ যদি পাশে থাকে তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদী ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। নির্বাচনে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন মানুষের সেবা,ও জনপদের সার্বিক কাজ করব।

