চৌদ্দগ্রাম উপজেলা প্রসাশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা প্রসাশনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ অভিযান কর্মসূচির অংশ হিসেবে পরিষদ চত্বর এবং পরিষদের সামনে থাকা খালের কিছু অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উক্ত কর্মসুচির নেতৃত্ব দেন প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল আমিন।
ডেঙ্গু প্রতিরোধে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ অভিযান কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চত্বর এবং পরিষদের সামনে থাকা খালের কিছু অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জানা যায়, পৌরসভার বিভিন্ন দোকান মালিকের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সর্পনালা ও মিতুল্লা খাল পুনরায় ভরাট হয়ে গেছে। এতে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভার খালগুলো দ্রুত পরিষ্কার করে পানি প্রবাহের উপযোগী করা হবে। একই সঙ্গে সবাইকে খাল ও আশপাশের স্থানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংসে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অফিস প্রাঙ্গণ, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

এসময়ে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সচেতন মহল উপস্থিত ছিলেন।