হাসপাতাল পরিস্কারে ৬ ঘন্টার সময় বেঁধে দিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী

প্রকাশিত: March 13, 2026 | সময়: 3:24 pm
IMG-20260313-WA0010

হাসপাতাল পরিস্কারে ৬ ঘন্টার সময় বেঁধে দিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী

মিলন কুমার

নিজস্ব প্রতিনিধিঃ

 

লালমনিরহাটে ১০০ সয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এসে অপরিচ্ছন্ন ও অব্যাবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু,এমপি।

শুক্রবার(১৩ই মার্চ)লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আকষ্মিক পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। হাসপাতালের নার্স,ডাক্তার, স্টাফ,রোগীদের সাথে মন্ত্রী কুশল বিনিময় করেন এবং হাসপাতালের অব্যাবস্থাপনা পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।এসময় মন্ত্রী ছয় ঘন্টা সময় বেঁধে দেন হাসপাতাল পরিচ্ছন্নতার জন্য।

দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা মন্ত্রী আাসাদুল হাবিব দুলু সাংবাদিকদের জানান, নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি সম্পুর্ন্য রুপে প্রশ্তুত রয়েছে,জনবল নিয়োগ দিলে এটি সেবা দান শুরু করতে পারবে।আমি স্বাস্থ্য মন্ত্রনালয় বরাবর চিঠি দিয়ে অনুরোধ করেছি দ্রুততার সহিত এটি চালু করার ব্যাবস্থা গ্রহণ করতে ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী সময় মত অফিসে না আসবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।