নালিতাবাড়ীতে হৃদয় ব্রিকফিল্ডের উদ্যোগে যাকাত কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: March 13, 2026 | সময়: 3:06 pm
IMG-20260313-WA0008

নালিতাবাড়ীতে হৃদয় ব্রিকফিল্ডের উদ্যোগে যাকাত কর্মসূচি অনুষ্ঠিত

এম,এ,কবির
শেরপুর প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে হৃদয় ব্রিকফিল্ডের উদ্যোগে ব্যাপক পরিসরে যাকাত আদায় কর্মসূচি ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস এবং পাঞ্জাবি-পায়জামা বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সকালে তরুণ সমাজসেবক শফিউল্লাহ মন্ডলের আয়োজনে কাকরকান্দি ইউনিয়নের রসাইতলা, বেনোপাড়া ও কাকারকান্দিসহ বিভিন্ন এলাকার মোট ২ হাজার ৪৯৫ জন সুবিধাভোগীর মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপকৃত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স হৃদয় ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট দানবীর জনাব শফি উল্লাহ মণ্ডল।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়িত্ববোধ থেকেই প্রতিবছর এমন উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ কারুল জ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য জাহের আলী, মোঃ হেলাল উদ্দিন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, শহর আলী, ইউনিয়ন যুবদল নেতা, রহমত আলী (ভারপ্রাপ্ত সভাপতি), খোরশেদ আলম (ওয়ার্ড বিএনপি), সুমন মিয়া, হাতেম আলী, জজ মিয়া, রফিকুল ইসলাম, খোকন মিয়া, সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের ঈদের আনন্দ অনেকটাই বাড়ে।
স্থানীয়রা জানান, প্রতিবছরই হৃদয় ব্রিকফিল্ডের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। এতে সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি হচ্ছে।