বিশ্ব স্বজন ফাউন্ডেশন পর্তুগাল এর উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশিত: March 13, 2026 | সময়: 2:49 pm
IMG-20260313-WA0005

বিশ্ব স্বজন ফাউন্ডেশন পর্তুগাল এর উদ্যোগে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক:
“বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন পর্তুগাল এর উদ্যোগে ইফতার, মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার
পর্তুগালের রাজধানী লিসবন শহরের বাঙালী অধ্যুষিত এলাকা মারতিম মনিজের উজান ভাটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পর্তুগাল “স্বজন” ফাউন্ডেশন এর সহযোগী সমন্বয়ক জামাল চৌধুরীর সভাপতিত্ব ও বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়”স্বজন” ফাউন্ডেশন এর সহযোগী প্রতিনিধি মাষ্টার নাসির উদ্দিন।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি সম্মানিত মুরব্বি অলিউর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবী কমিউনিটি নেতা রানা তছলিম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জহিরুল আলম জসিম, কমিউনিটি নেতা বিশিষ্ট রাজনীতিবিদ দেলোয়ার হোসাইন, কমিউনিটি নেতা আব্দুল মালিক, মাওলানা আব্দুর রাজ্জাক, কমিউনিটি নেতা জাকির হোসাইন, কমিউনিটি নেতা সাইফুল হক, কমিউনিটি নেতা গোলাম ইয়াহিয়া রুপন , বাংলাদেশ থেকে আগত “স্বজন” ফাউন্ডেশন এর বিশিষ্ট জন মোঃ রশীদ আহমদ, পর্তুগাল “স্বজন” ফাউন্ডেশন এর সহযোগী প্রতিনিধি মতিউর রহমান , শফিউল আলম , বিশিষ্ট ব্যবসায়ী সেবুল আহমদ ।
সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা যথাক্রমে, জহির হোসাইন, আব্দুল লতিফ কয়েছ, নোমান আহমেদ,তানভীর তারেক, রকিব আহমেদ, মঈনুল ইসলাম, সিরাজুল হক রাজ ,কাওছার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক মামুন মাহথির, ইমরান হোসেন শামীম, মিজান, নোমান হোসেন, আবু জাহিদ, আব্দুস শহীদ, জামিল বীন আলাউদ্দিন আব্দুল আজিজ রাজু, মাহমুদুল হাসান বাবুল, আবু নাঈম, মেজবাহ উদ্দিন নিশান প্রমুখ ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কারী ইব্রাহিম আলী ।