চৌদ্দগ্রামের কৃতীসন্তান আল মামুন রাসেল এর ব্যারিস্টার ডিগ্রী অর্জন
এম এ নোমান
(কুমিল্লা) প্রতিনিধি :
ব্যারিস্টার ডিগ্রী লাভ করেন চৌদ্দগ্রাম এর কৃতীসন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক কৃতী শিক্ষার্থী, বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল।
আল মামুন রাসেল কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা গ্রামের মৃত আবুল হাশেম ও বার বার নির্বাচিত মহিলা কাউন্সিলর ফিরোজা বেগমের সুযোগ্য সন্তান।
তিনি শিক্ষাজীবনে তিনি দুটি বোর্ড পরীক্ষায় ‘গোল্ডেন জিপিএ ৫’ পাওয়ার কৃতিত্ব অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১২৩তম স্থান অধিকার করেন। তিনি শিক্ষাজীবনে কৃতিত্বের সাথে (এলএলবি)অনার্স ও (এলএলএম) মাস্টার্স শেষ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার পর ইংল্যান্ড এর লিংকন ইন থেকে British Standard Board অধিনে Bar Tarnsfer Test- BTT পাশ করেন। এখন শুধু লিংকন ইন থেকে কল টু দ্যা বার (সার্টিফিকেট) এর জন্য অতিশীঘ্রই ব্রিটেনে যাবেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী এবং লিগ্যাল সলিউশন চেম্বার (এলএসসি) এর হেড অব চেম্বারস।
পাশাপাশি তিনি জাতীয় বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন (বিডিএ)-এর চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়া ভিত্তিক যুব সংগঠন ‘সাউথ এশিয়ান ইউথ অ্যাসোসিয়েশন (সায়া) ও ডিবেট বাংলাদেশএর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিসে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেছেন।
যুব উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে কাঠমুন্ডুতে ইন্টারন্যাশনাল ইউথ আইকন অ্যাওয়ার্ড (গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট), ২০২২ সালে ব্যাংককে ওয়াল্ড ডিপ্লোম্যাট এওয়ার্ড (ওয়াল্ড ডিপলোম্যাসি ফোরাম)
তিনি এ পর্যন্ত রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজতান, রুয়ান্ডা, কেনিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, আরব আমিরাত, সৌদি আরব, শ্রীলঙ্কা ও নেপালসহ বিশ্বের প্রায় ২৯টি দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ‘কি নোট স্পিকার’ হিসেবে আমন্ত্রিত হয়েছেন।

