কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হামলা

প্রকাশিত: March 11, 2026 | সময়: 7:54 am
InShot_20260311_135232732

কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হামলা

দেলোয়ার গাজী
কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জের ধরে সিরাজুল ইসলাম মোল্লা নামের এক কৃষককে বেধড়ক মারপিট করে আহত করে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত সিরাজুল ইসলাম শরিষামুট গ্রামের মৃত কেরামত মোল্লার পুত্র। এ বিষয়ে ভুক্তভোগী কয়রা থানায় গতকাল সোমবার (৯/০৩/২৫) লিখিত অভিযোগ করেছেন, অভিযোগে তিনি উল্লেখ করেছেন, স্থানীয় গ্রাম্য কোন্দলকে কেন্দ্র শরিষামুট গ্রামের মৃত ইমান আলী সানার পুত্র জিউর রহমান (লান্টু), জালাল সানার দুই পুত্র সোহাগ সানা, আব্দুল আহাদ সানা, মৃত সহিল উদ্দীন শাহার পুএ ইলিয়াস শাহ (উকিল) এবং পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রমজান আলীর পুএ তন্না গাজীরা তাকে বিভিন্ন সময় খুন যখন করার উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করে আসছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তাকে লোগার রড দিয়ে বেধরক মারপিট করে আহত করে। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। এবং তাকে হুমকি প্রদর্শন করে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ইং ৮/৩/২০২৬ ১০ ঘটিকার সময় সরিষামুট গ্রামের জনৈক আব্দুল হাদী সরদারের নিকট তার পাওনা টাকা আগের জন্য তার বাড়িতে যায়। তিনি তার বাড়ি হইতে পাওনা ৩০ হাজার টাকা নিয়ে রাত আনুমানিক ১২ ঘটিকার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে মাথাভাঙ্গা গ্রামের আব্দুল লতিফ সরদারের বাড়িতে বসে থাকা অবস্থায় তাহারা লতিফ সরদারের বাড়িতে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি ভাবে শরীরের লোহার রড,লোহার পাইপ দিয়ে মারপিট করে। বাম পায়ের চারটি স্থানে, ডান পায়ের দুইটি স্থানে, বাম হাতের দুইটি স্থানে, ও ডান হাতের একটি স্থানে উপর্যুপরি মারপিট করে গুরুতর কাঁটা ফোলা, যখম করে। এবং তার গলাচেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা,১ টি অপু টার্স মোবাইল ফোন যার মূল্য ১৬ হাজার টাকা, ১ টি জাম্বু লাইট (চাইনা) মূল্য ১৫০০ টাকা জোরপূর্বক কেড়েনেয়। এসময় তার হাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাহারা স্থান ত্যাগ করে হুমকি দিয়ে চলে যায়।

এবিষয়ে জানতে চাইলে মোঃ জিউর রহমান লান্টু মুঠোফোনে ফোন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।