টাঙ্গাইল মির্জাপুরে ছি’নতা’ইয়ের নাটক সাজিয়ে টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশিত: March 9, 2026 | সময়: 11:03 am
IMG-20260309-WA0026

টাঙ্গাইল মির্জাপুরে ছি’নতা’ইয়ের নাটক সাজিয়ে টাকা নেওয়ার অভিযোগ

জাহাঙ্গীর আলম
উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের মির্জাপুরে এক বাদাম বিক্রেতার বি’রুদ্ধে ছি/নতাইয়ের নাটক সাজিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গতরাতে তিনি নিজের মোবাইল ফোন ও নগদ টাকা ছিন/তাই হয়েছে দাবি করে এলাকাবাসীর কাছে আবেগঘনভাবে বিষয়টি তুলে ধরেন এবং সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যায়, ওই রাতে প্রকৃতপক্ষে কোনো ছিন/তাইয়ের ঘটনা ঘটেনি।
বরং ওই বাদাম বিক্রেতা নিজেই এমন নাটক সাজিয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, এটি তার প্রথম ঘটনা নয়।
এর আগেও মির্জাপুরের সোহাগপুর বাজার, মির্জাপুর বাজারসহ টাঙ্গাইলের বিভিন্ন স্থানে একই ধরনের কৌশল অবলম্বন করে তিনি ছিন/তাইয়ের গল্প বলে উপস্থিত মানুষদের আবেগাপ্লুত করে টাকা নিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, এমন প্রতারণার শিকার না হয়ে সন্দেহজনক কাউকে দেখলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত।
স্থানীয়রা আশা করছেন, বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতা/রণা বন্ধ হবে।