রামগড়ে হতদরিদ্রদের মাঝে জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: March 9, 2026 | সময়: 10:32 am
IMG-20260308-WA0015

রামগড়ে হতদরিদ্রদের মাঝে জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ
রামগড় প্রতিনিধিঃ
পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে এবং রামগড় উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ২০২৫–২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় রামগড় উপজেলায় ৩০০ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় রামগড় লেকের পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।