আ’লীগের আমলে দখলে থাকা কপিলমুনি বাজারের দোকান পুনরায় উদ্ধার

প্রকাশিত: March 7, 2026 | সময়: 2:11 pm
IMG-20260307-WA0066

আ’লীগের আমলে দখলে থাকা কপিলমুনি বাজারের দোকান পুনরায় উদ্ধার
পাইকগাছা উপজেলা প্রতিনিধি (খুলনা):

ক্ষমতার অপব্যবহার করে আ’লীগের আমলে দখল করা দোকান পুনরায় উদ্ধার করা হয়েছে।

পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের বিএনপি পরিবারের দোকান ঘর দখল করেছিল ছাত্রলীগের উপজেলা সম্পাদক ও তার পিতা। সেই দোকান ঘর উদ্ধার করার ঘটনায় দখল বলে চালানোর চেষ্টা করছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিন মোস্থাফিজ বাচ্চু।
১৯৯৩সালে মিসকেস-২০১২/১৩ ডিসওআর প্রাপ্ত, একশোনা ইজারা মালিক হয়,শেখ হাবিবুর রহমান।যাহার সায়রাত মহল ইজারা চুক্তিনামা (হাটবাজার)মিসকেস নং উপজেলা১৬০/২০১২/১৩,
জেলা-১৯৩/২০১২/১৩,
ইজারা মালিকা-শেখ হাবিবুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) পাইকগাছা,ইজারা প্রদান করেন।
১৯৯৩ সাল থেকে শেখ হাবিবুর রহমান দোকান ঘরে ব্যবসা পরিচালনা করতে থাকলে,
২০১৬ সালে দোকান ঘর সংস্কারের জন্য,খুলনা বিভাগীয় কমিশনার সাহেব বরাবর আবেদন করলে, খুলনা বিভাগীয় কমিশনার মহাদয় দোকান ঘর সংস্কারের জন্য অনুমতি প্রদান করেন।
২০১৭ সালে আওয়ামীলীগ নেতা কপিলমুনি বনিক সমিতির সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা জোরপূর্বক দখল করে নেয়।
আওয়ামীলীগ সরকারের আমলে ভয়ংকর রুপে গোলাম মোস্তফা কপিলমুনি বাজারে দান্ডব চালিছিল।কেউ তার বিরুদ্ধ কথা বলার সাহস পেতনা।
শেখ হাবিবুর রহমান এবং তার পরিবার অসহায়ত্ব বরণ করে মানবতর জীবনযাপন করেছিল।
দোকান ঘরটি গোলাম মোস্তফা বিকাশ অধিকারীকে ভাড়া প্রদান করে,২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭ বছর বিকাশ ভাড়াটিয়া দোকানদার হিসেবে।
গত ৫ই আগষ্ঠ আওয়ামীলীগ সরকারের পতনের পর বিকাশ অধিকারীকে দোকান ঘর ছাড়ার কথা বললে,বিকাশ হালখাতা করে দোকান ছেড়ে দিবে বলে।
৮ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ বিকাশ দোকান ঘর ছেড়ে চলে যায়।শেখ হাবিবুর রহমান দোকান ঘর দখল বঝিয়ে নেয়।
পরবর্তীতে গোলাম মোস্তফার ছেলে,পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিন মোস্থাফিজ বাচ্চু পজিশন হস্তান্তর চুক্তিপত্র স্টাম্প বের করে।
জানা মতে সরকারী সম্পত্তি বা পেরিফেরিভুক্ত সম্পত্তি ক্রয়-বিক্রয়, স্টাম্প হস্তান্তর সম্পূর্ণ বেআইনি। এমতাবস্থায় ১৯৯৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৩১ বছর শেখ হাবিবুর রহমান ইজারা পরিশোধ করে আসছে।
উক্ত ইজারাকৃত দোকানে শেখ হাবিবুর রহমানের স্ত্রী খালেদা বেগম ছিট কাপড়ের ব্যবসা পরিচালনা করছে।