কয়রায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাএী নিহত
দেলোয়ার গাজী
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার বামিয়ায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন নামের, এক বামিয়া গাজী শিশু শিক্ষা নিকেতন দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া স্কুল ছাএীর মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া বামিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের বড় মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বামিয়া গ্রামের দিবাশিস ডাক্তারের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, কয়রা থেকে একটি মাইক্রো আসতে ছিলো এবং চাঁদ আলী থেকে একটা ইজিবাইক যাচ্ছিলো। এসময় রাবেয়া রাস্তার সাইডে দাড়িয়েছিলো। এসময় আবু ইছা নামের এক ইজিবাইক চালক ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাবেয়ার বুকের উপরে উঠিয়ে দেয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় রাবেয়ার পিতা তাকে মোটরসাইকেল যোগে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকাকে মৃত্যু ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, মেয়েটির নাম রাবেয়া। গাড়ির চাপা পড়ায় তার বুকে আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মৃত্যুবরণ করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, বিষয়টি খবর পেয়েছি । প্রাথমিকভাবে খোঁজ খবর নিচ্ছি ।

