মাদারীপুরে মাদক সহ এক যুবককে গ্রেফতার করছে র্যাবে-৮
বিশেষ প্রতিনিধি:
শরীফুল ইসলাম
মাদারীপুর জেলার রাজৈর থানাধীন খালিয়া উত্তরপাড়া জামে মসজিদের পাশে (০৪ মার্চ ২০২৬) বুধবার সকাল ০৭ ঘটিকার দিকে মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করে ঠিক ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অভিযানে মো: হাসান গাজী (৪০) ও মো: চুন্নু শেখ র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযানিক দলটি মো: আবু হাসান গাজীকে আটক করে ও একজন আসামী দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামির নাম ঠিকানা মো: চুন্নু শেখ (৫২)পিতা:এসকেন শেখ সাং:দক্ষিণ গঙ্গারামপুর থানা: মুকসুদপুর জেলা: গোপালগঞ্জ।
পরবর্তীতে মোঃ আবু হাসান গাজীকে তল্লাশি করাকালে তার হাতে থাকা ব্যাগে ১০৪ পিস মাদকদ্রব্য পাওয়া যায়।
এ ব্যাপারে র্যাবের অফিসার বলেন মাদকের বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারোনির ১৪ (গ) ৪১ ধারায় মামলা রুজু প্রকিয়াধীন।
আসামি ও জব্দকৃত সকল আলামত মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

