জুনিয়র বৃত্তিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেল হুমায়রা ইসলাম শিমু
দেলোয়ার গাজী
কয়রা (খুলনা) প্রতিনিধি:
জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে হুমায়রা ইসলাম শিমু। সে খুলনার কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
হুমায়রা ইসলাম শিমু কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামের মো. সাইফুল ইসলাম ও বকুলা খাতুনের কন্যা। তার এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
শিমু তার এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পরিবার, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে জানায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের উৎসাহই তাকে এ সাফল্য অর্জনে সহায়তা করেছে।
ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে এলাকার মানুষের পাশাপাশি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় হুমায়রা ইসলাম শিমু। এ লক্ষ্যে সবার কাছে দোয়া কামনা করেছে সে।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী শিমুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার এই সাফল্যকে বিদ্যালয়ের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন।

