বাংলাদেশ চালক শ্রমিক ঐক্য পরিষদ খুলনা জেলা কমিটি অনুমোদন

প্রকাশিত: February 25, 2026 | সময়: 5:53 pm
IMG-20260225-WA0066

বাংলাদেশ চালক শ্রমিক ঐক্য পরিষদ খুলনা জেলা কমিটি অনুমোদন

মোঃ মনিরুল ইসলামঃ
সুন্দরবন প্রতিনিধি :
বাংলাদেশ চালক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা জেলা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক সুজিত দত্ত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢালি হাফিজুর রহমান নবগঠিত খুলনা জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির নেতৃত্বে খুলনা জেলার চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।
নবগঠিত খুলনা জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনির হাওলাদার। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুরুজ্জামান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মজিবুর রহমান ও মো. ওয়াহেদুজ্জামান।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা। সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নবাবুল ইসলাম (রকি)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আশরাফুল ও মো. সুমন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আলামিন মোল্লা। অর্থ সম্পাদক পদে রয়েছেন মো. জিহাদ আকঞ্জি ও মো. আলামিন।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বাবু, মো. নয়ন ও মো. আতাউর রহমান। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. নিজাম এবং সহ-প্রচার সম্পাদক মিরাজ।
দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মো. সাব্বির হোসেন। রোড সম্পাদক হিসেবে রয়েছেন মো. সামাদ। চালক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জনি এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সবুজ।
নেতৃবৃন্দ আশা করেন, নবগঠিত এই কমিটি খুলনা জেলার চালক ও শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।