কয়রায় ধানখেতে ইঁদুর মারার বৈদুতিক ফাঁদে প্রাণ গেল গৃহবধুর
দেলোয়ার গাজী
কয়রা(খুলনা) উপজেলা প্রতিনিধি:
খুলনার কয়রায় ধান খেতে ইঁদর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক তারে ফাঁদে জড়িয়ে লতিকা বৈদ্য(৩৩) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে।
তিনি কয়রা উপজেলা মহেশ্বারীপুর তিন নম্বর ওয়ার্ডের বরুন বৈদ্যর স্ত্রী।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে সাতটা দিকে ধান খেত থেকে লতিকা বৈদ্যর মরা দেহ উদ্ধার করা হয়েছে।
আজ সকালে পথ চারিরা ধান খেতে মরা দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে তারা সেখান থেকে মরা দেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
পরিবারের পক্ষ থেকে জানাই গতকাল শনিবার সন্ধ্যায় মাঠে গরু আনতে গিয়ে লতিকা বৈদ্য আর বাড়ি ফিরে আসিনি । পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি
আজ রবিবার ভোরে স্বজনেরা নিরোদ রায়ের ধান খেতে গিয়ে দেখতে পান লতিকা বৈদ্যর মরা দেহ পড়ে আছে
এই ঘটনায়স্বজনেরা নিরোদ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
এলাকাবাসী জানান ধান ক্ষেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় তা রক্ষা করতে কৃষক নিরোধ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিল।
সেই ফাঁদে জড়িয়ে লতিকা বৈদ্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়রা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অবৈধ ইঁদুর মারার ফাঁদে প্রায় পুরুষ ও নারীর মানুষ এমনকি পশু গরু ও ছাগলের মৃত্যু ঘটনা ঘটে থাকে, এলাকাবাসী জানান আর কত এইভাবে ইঁদুরের ফাঁদে মানুষকে জীবন দিতে হবে।

