মোশারফ হোসেনকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়নের জোর দাবি

প্রকাশিত: February 21, 2026 | সময়: 5:54 am
Screenshot_20260221_115159_InShot

সালমা আক্তার
বিশেষ প্রতিনিধি :
জিয়া পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি, রামগড় উপজেলা ও পৌর শাখার সমন্বয়কারী এবং সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা পাহাড়িয়া পাওয়ার মাল্টিপারপাস সোসাইটি (পিপিএমএস)-এর চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন-কে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা সময়ের দাবি।
ব্যবসায়ীক, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা দক্ষ সংগঠক, রাজনৈতিক কর্মী, স্বেচ্ছাসেবী ও সংবাদকর্মী হিসেবে মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে রামগড় ও খাগড়াছড়িতে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।
১৯৯৬–২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামগড় উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০২–২০০৭ সাল পর্যন্ত পৌর শাখার সাধারণ সম্পাদক হিসেবে সফল নেতৃত্ব দেন।
২০০১ সালে রামগড় পৌরসভার চৌধুরী পাড়ায় “জিয়া স্মৃতি সংসদ” প্রতিষ্ঠা করেন।
দীর্ঘদিন রামগড় পৌর বিএনপি’র ৫ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক ভিত্তি মজবুত করেন।
স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড:-
২০০৭ সালে সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধিত সংস্থা পিপিএমএস-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রথমে ভাইস-চেয়ারম্যান এবং বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংস্থাটি পাহাড়ি জনপদের উন্নয়ন, মানবকল্যাণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

রামগড়ে জিয়া পরিষদের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। তাঁর নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতায় সন্তুষ্ট হয়ে ২০১৭ সালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয় তাঁকে জিয়া পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত করেন, যা তৎকালীন চেয়ারম্যান কবির মুরাদ ১৩/০৫/২০১৭ তারিখে অনুমোদন করেন।
বর্তমানে মোশারফ হোসেন জিয়া পরিষদের জেলা শাখার সহ-সভাপতি, পিপিএমএস এর চেয়ারম্যান, খুচরা সার বিক্রেতা এ্যসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক -১, রামগড় প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক ও রামগড় বাজার কমিটির কোষাধ্যক্ষ পদের দ্বায়িত্ব সুনামের সাথে পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার ভিত্তিতে মোশারফ হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে যোগ্য, গ্রহণযোগ্য ও সময়োপযোগী প্রার্থী।
অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাঁকে সদস্য হিসেবে মনোনীত করার জোর দাবি জানানো হচ্ছে।