আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

প্রকাশিত: February 18, 2026 | সময়: 9:04 am
Screenshot_20260218_150308_Gallery

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা
নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হয়েছে।

বুধবার থেকে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করছেন।
সাধারণত সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখার পরদিন বাংলাদেশে দেখা যায়। সে হিসেবে আজ বুধবার চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে থেকে রোজা শুরু হবে।
এ ক্ষেত্রে আজ রাতে তারাবির নামাজ আদায় এবং শেষ রাতে সাহ্‌রি খেয়ে রোজা রাখা শুরু করবেন মুসলমানরা।