চট্টগ্রাম ইপিজেড এলাকায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: February 17, 2026 | সময়: 5:01 pm
IMG-20260217-WA0113

চট্টগ্রাম ইপিজেড এলাকায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :

১৭ ফেব্রুয়ারি মজ্ঞলবার সন্ধায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে, ইপিজেড এলাকায় বিএনপি পরিবারের সহায়তায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী ও চট্টগ্রাম -১১ এর সাংসদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিশেষ দোয়া মাহফিল ও তবারুক বিতরণ কর্মসূচী আজ রাতে বে-শপিং চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে দীর্ঘদিন পর প্রায় ২০৯ আসনে নিরুঙ্গুশ বিজয় লাভ করে সরকার গঠন করে মানবিক বাংলাদেশ এবং জাতীয়বাদ শক্তির উত্থান আবারো জাতিকে নতুন দিশা সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন আয়োজক বিএনপি, যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের স্থানীয় নেতা-কর্মী এবং উপস্থিত বিএনপি পরিবারের সদস্যরা।
আয়োজক নেতৃবৃন্দরা জানান, অত্র অঞ্চলের মানুষের জন্য বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১২ শত শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ও সল্ট গোলা ক্রসিং এলাকায় একটি বালিকা মহা বিদ্যালয় স্থাপন করার কথা রয়েছে বলে সংবাদ মাধ্যমে জানায়।
দোয়া মাহফিল শেষে রাতে ইপিজেড এলাকায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আশ পাশের লোকজন কে বিশেষ তবারুক বিতরণ করা হয়েছে।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।