- নব প্রধানমন্ত্রী তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পাহাড়িয়া পাওয়ার মাল্টিপারপাস সোসাইটি
বিশেষ প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব প্রধানমন্ত্রী তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পাহাড়িয়া পাওয়ার মাল্টিপারপাস সোসাইটি।
১৭ ফেব্রুয়ারী মজ্ঞলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান মোশারফ হোসেন ও নির্বাহী পরিচালক সালমা আক্তার ১৩তম জাতীয় সংসদের সংসদ নেতা, সকল সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব প্রধানমন্ত্রী তারেক রহমান–কে অভিনন্দন জানান।
তাঁরা বলেন, দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নিরঙ্কুশ জয় পেয়েছে।
এই জয় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।
জনগণ ব্যালটের মাধ্যমে তাঁর নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশের পিছিয়ে পড়া জনগণকে অর্থনৈতিকভাবে উন্নয়নের ধারায় যুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমে সরকারি সহায়তার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার বজায় থাকবে।
বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)–এর কাঠামোর মধ্যে। শান্তি, স্থিতিশীলতা ও যৌথ সমৃদ্ধি অর্জনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সংগঠনটি ২০০৭ সাল থেকে দেশের নিরাপদ ফল, ফসল ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিকূল-পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র বিকাশে ভূমিকা রেখে চলেছে। তারা আশা প্রকাশ করে, নতুন সরকারের আন্তরিক সহায়তায় বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে সবুজ-শ্যামল সোনার বাংলাদেশ হিসেবে পরিচিত করতে তাদের কার্যক্রম আরও গতিশীল হবে।
সংগঠনের সকল সদস্য নতুন সরকারের সাফল্য এবং বাংলাদেশ সরকারের নব প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

