সময় বাংলাদেশ পত্রিকায় খুলনা বিভাগীয় সহ-সম্পাদক নির্বাচিত হলেন কয়রার আবির হোসেন

প্রকাশিত: February 17, 2026 | সময়: 9:08 am
IMG-20260210-WA0044

মুজাহিদুল ইসলাম

খুলনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা সময় বাংলাদেশ পত্রিকায় খুলনা বিভাগীয় সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবির হোসেন । তাঁর এই নিয়োগে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক মহল, পেশাজীবী সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় থাকা আবির হোসেন সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে কয়রা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠন পরিচালনায় দক্ষ নেতৃত্বের পরিচয় দিচ্ছেন।
সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। অনুসন্ধানী প্রতিবেদন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা সহকর্মী ও পাঠকমহলে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা সময় বাংলাদেশ পত্রিকার খুলনা বিভাগীয় কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
এই নিয়োগকে আবির হোসেনের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা অঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করা হয়েছে।
আবির হোসেনের এই সাফল্যে সহকর্মী, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেছেন।