বিশেষ প্রতিনিধি
মো: সজিব:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। জোটের নেতাকর্মীরা ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রিকশা মার্কায় ভোট প্রদান করতে।
এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা সহ-সভাপতি ও রাজাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আওলাদ হোসেন জানান, “এই এলাকার অনেক মানুষ এখনো জানেন না যে দাঁড়িপাল্লার ভোটটি হচ্ছে রিকশা মার্কায়। বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে।”
তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রিকশা মার্কাকেই সমর্থন দেওয়া হয়েছে। তাই গাজীপুর-৩ আসনের ভোটারদের উচিত রিকশা মার্কায় ভোট দিয়ে দাঁড়িপাল্লার প্রার্থীর বিজয় নিশ্চিত করা।
ইশতিহারের পর থেকেই নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা চালিয়ে গেছেন। ভোটারদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে জোটের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্থানে সমর্থকদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

