গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: January 24, 2026 | সময়: 6:44 pm
IMG-20260123-WA0033

 

বিশেষ প্রতিনিধি :
কৃষক দলের নেতৃত্বে রাজাবাড়ি বাজারে প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি মোঃ সজিব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবারও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রায় দশটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন গাজীপুর-৩ আসনে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের নেতৃত্বে এ প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন এস এম কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ। গত ২২ জানুয়ারি রাজাবাড়ি বাজারে অনুষ্ঠিত প্রচারণার একাংশে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলিতে মিছিল, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে নেতারা সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। তারা বলেন, অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
নেতারা আরও বলেন, বর্তমান সময়ে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের জন্য ধানের শীষের বিকল্প নেই। নির্বাচিত হলে অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনের অবকাঠামো উন্নয়ন, কৃষক, শ্রমজীবী মানুষ ও তরুণ সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারণাকালে রাজাবাড়ি বাজারসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় অনেক ভোটার ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান।
স্থানীয়দের মাঝে নির্বাচনী পরিবেশ নিয়ে আগ্রহ ও প্রত্যাশাও লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনে বিএনপি নেতাকর্মীরা ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।