মোঃ খোরশেদ আলম লালন
বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী:
“১৩ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) সংসদীয় আসনের দুর্গাপুর থানা পুলিশের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে। ২৪ শে জানুয়ারি ২০২৬ইং(শনিবার) সারাদিন ব্যাপী অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে দুর্গাপুর থানার বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র এলাকার পূর্ব প্রস্তুতি অবস্থান, আইন শৃংখলা বাহিনী উপজেলার বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে উদ্বুদ্ধ করতে আইন শৃংখলা বাহিনীর ভূমিকা তুলে ধরেন।
পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোটার ও সুশীল সমাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
মোঃ শরিফুল ইসলাম বলেন,আমরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে জানার চেষ্টা করছি কোন কেন্দ্রে ইতি পূর্বে সহিংসতা ঘটেছে কি না।
আমরা এখন পর্যন্ত কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে দুর্গাপুর থানা পুলিশ সার্বিক ভাবে প্রস্তুত। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আইনি প্রক্রিয়ায় কঠোর হস্তে তা দমন করা হবে।
সকল ভোট কেন্দ্র পর্যবেক্ষণে সাংবাদিক, টিভি চ্যানেল,বিভিন্ন সংস্থা, মাঠে থাকবে। পরিশেষে সুষ্ঠ সুন্দর স্বচ্ছ নির্বাচন ভোটের মাধ্যমে উপহার দিতে, নাগরিক অধিকার বাস্তবায়নে,সোনার বাংলাদেশ ও সরকার গঠনে সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

