রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: January 18, 2026 | সময়: 7:32 am
IMG-20260118-WA0019

 

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার প্রতিনিধি মো. রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী ও অস্বচ্ছল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে রয়েছে। শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি স্কুল ও কলেজে ভর্তি পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তাও নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, গরিব ও অসহায় মানুষের উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে শহীদ জিয়া খাল পাড় উচ্চ বিদ্যালয়ের জন্য একটি সাউন্ড সিস্টেম প্রদানসহ রামগড় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।