সাতক্ষীরা -১ আসনে জনপ্রিয়তার শীর্ষে হাবিবুল ইসলাম হাবিব

প্রকাশিত: January 10, 2026 | সময়: 3:05 pm
IMG-20260110-WA0176

সাতক্ষীরা -১ আসনে জনপ্রিয়তার শীর্ষে হাবিবুল ইসলাম হাবিব

মোঃ মিন্টু রহমান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন হাবিবুল ইসলাম হাবিব।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি এই আসনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল ইসলাম হাবিব এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে সর্বোচ্চ প্রশংসিত হয়েছে।

বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি সাধারণ ভোটারদের আস্থার জায়গা আরও দৃঢ় করেছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন সৎ, সাহসী ও জনগণের কথা সংসদে তুলে ধরতে সক্ষম প্রতিনিধির প্রত্যাশা করছেন।

সেই বিবেচনায় হাবিবুল ইসলাম হাবিব তারা যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। তরুণ ভোটারদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা লক্ষণীয়ভাবে বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের

মতে, সাতক্ষীরা -১ আসনে নির্বাচনী লড়াই দিন দিন জমে উঠছে। তবে মাঠপর্যায়ে হাবিবুল ইসলাম হাবিব শক্ত অবস্থান তাঁকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। দলীয় মনোনয়ন ও নির্বাচনী পরিবেশ অনুকূলে থাকলে তিনি এই আসনে বড় চমক দেখাতে পারেন বলেও মত বিশ্লেষকদের।

সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা -১ আসনে হাবিবুল ইসলাম হাবিব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।