শ্রীপুরে অন্ধকার রাস্তায় আলো ফুটিয়ে প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট ইকবাল 

প্রকাশিত: January 10, 2026 | সময়: 2:42 pm
IMG-20260108-WA0138

বিশেষ প্রতিনিধি মোঃ সজিব

গাজীপুরের শ্রীপুর উপজেলা রাজাবাড়ী ইউনিয়নে সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন।

তিনি নিজ উদ্যোগ ও অর্থায়নে ঢাকা–কাপাসিয়া সড়কের এসিআই গেইট থেকে ইকবাল উকিলের বাসা পর্যন্ত রাস্তার পাশে মোট ১৩টি সড়কবাতি (লাইট) স্থাপন করেছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই সড়ক অংশটি অন্ধকারাচ্ছন্ন থাকায় রাতে চলাচলে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা ছিল। বিশেষ করে নারী, শিক্ষার্থী ও পথচারীদের জন্য বিষয়টি ছিল ঝুঁকিপূর্ণ। অ্যাডভোকেট ইকবাল হোসেনের উদ্যোগে লাইট স্থাপনের ফলে সড়কটি এখন আলোকিত, নিরাপদ ও চলাচল উপযোগী হয়ে উঠেছে।

স্থানীয়রা আরও বলেন, একজন সচেতন নাগরিক ও পেশাজীবী হিসেবে অ্যাডভোকেট ইকবাল হোসেন যে সামাজিক দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কমবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে অ্যাডভোকেট ইকবাল হোসেন বলেন,
“আমি মনে করি সমাজের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। এলাকার মানুষের নিরাপদ চলাচলের কথা ভেবেই এই সামান্য উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

তার এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে রাজাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।