নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের ২ সদস্যসহ আটক ৯

প্রকাশিত: January 10, 2026 | সময়: 10:53 am
IMG-20260110-WA0125

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের ২ সদস্যসহ আটক ৯

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ছয় পরীক্ষার্থী হলেন নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের মো. আবু সাইদ (৩১) ও চণ্ডীপুর গ্রামের সারোয়ার হোসেন (৩১); মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের ফারুক হোসেন (৩১); সাপাহার উপজেলার আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার রেহান জান্নাত (৩১)।

প্রশ্নফাঁস চক্রের আটক দুই সদস্য হলেন পত্নীতলা উপজেলার মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার আহসান হাবিব (৪০)।

এ ছাড়া অভিভাবক হিসেবে ফারাজুল ইসলাম (৪৮) নামে আরও একজনকে আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।