খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর মৌলভীবাজার শাখায় কমিটি গঠন
মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশের কৃষকের পরিক্ষিত বন্ধুদের সংগঠন , খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা শাখায় ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টা মৌলভীবাজার শহরস্থ শোভা সীড কোম্পানির হলরুমে জেলা শাখার কমিটি গঠনকল্পে আলোচনা সভাপতিত্ব করে কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক-১ মোশারফ হোসেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
সভায় সর্ব-সম্মতিক্রমে মীর সেলিম আহমেদ কে আহবায়ক সন্ধীপ বৈদ্ধ্য প্রদীপ কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রদীপ, নাজমুল হাসান যুগ্ম আহ্বায়ক ও খায়রুল ইসলাম কে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সদস্য পদে প্রনয় পাল, সুজিত বিশ্বাস, অনিবাশ দে, বাছির মিয়া, রিয়াজ উদ্দিন, সাকেল আহমেদ রানি,বকুল চন্দ্র, নাল্টু দাস ও আব্দুল মতিম।

