ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নেতৃত্বে রেজাউল-রিপন
মোঃ নুরুজ্জামান
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
থেকে : জেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন “ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবে”র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে আবারও সভাপতি হিসেবে মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে কালবেলার জেলার প্রতিনিধি রবিউল এহ্সান রিপন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত শনিবার ৩ জানুয়ারী দুপুরে জেলা শহরের লা-রোজা চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বিশাল রহমান সবার সম্মতিক্রমে ঐ ৩ জনকে দায়িত্ব প্রদান করেন।
একই সাথে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে কার্যকরী কমিটিসহ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ব্যাক্ত করেন।
পরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌস-এর কবর জিয়ারত করে নতুন কমিটির কার্যক্রম পরিচালনার কথা ব্যক্তকরে সংগঠনের নেতারা বলেন, বিগত সময়েও পাশে ছিলাম।
সাংবাদিকদের বিপদে -আপদে পাশে থাকাই মূল লক্ষ হবে আমাদের এই সংগঠনের।
গেল মাসখানেক আগে পুরাতন কমিটি ভেঙ্গে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক হিসেবে সংগঠনের সিনিয়র সাংবাদিক বিশাল রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
তাঁর টিম অবাধ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ ভাবে সুন্দর একটি কমিটি ঘোষণা করায় এসময় সংগঠনের সাংবাদিকরা ধন্যবাদ জানান তাঁর টিমকে।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ২১ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি মুলধারার সাংবাদিক সংগঠন হিসেবে
আত্বপ্রকাশ করে “ ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাব” ইতিমধ্যে সংগঠনের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক সুশীল সমাজসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশা মানুষের আস্থা অর্জন করেছে সংগঠনটি।

