টঙ্গীবাড়ীতে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

প্রকাশিত: January 3, 2026 | সময়: 11:39 am
IMG-20260103-WA0051

টঙ্গীবাড়ীতে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
মাহফিল
হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে শোকাহত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের আড়িয়ল বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দলীয় সূত্রে জানানো হয়,

গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় ও দলীয়ভাবে শোক পালন করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনাই করেন উপস্থিত সবাই।