মনোনয়ন জমা শেষে সমসাময়িক বিষয়ে কথা বললেন ডা. আব্দুস সালাম
মোঃ নুরুজ্জামান
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. মো. আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ ২৯ ডিসেম্বর দুপুরে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে ডা. মো. আব্দুস সালাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
নির্বাচিত হলে ঠাকুরগাঁও-২ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেবেন বলেও তিনি জানান।

