বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনা জেলা ওলামা দলের গভীর শোক

প্রকাশিত: December 30, 2025 | সময়: 2:52 pm
IMG-20251230-WA0120

 

স্টাফ রিপোটার :

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনা জেলা ওলামা দলের গভীর শোক ।

গণতন্ত্রের আপসহীন নেত্রী, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ শোক সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বরগুনায় শোকের ছায়া নেমে আসে।

বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব,ও বরগুনার গৌরীচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদ কমিটির সাধারণ সম্পাদক, জননেতা জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব এক ফেসবুক বার্তায় জানিয়েছেন –
‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী, দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সমগ্র জাতি আজ গভীর শোক ও শূন্যতার মুখোমুখি। বর্ষীয়ান রাজনীতিবিদ ও অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

তিনি একজন গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে রূপান্তরের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা বৈশ্বিক রাজনৈতিক ইতিহাসে অনন্য। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতার দৃঢ়তায় তার অবদান চিরস্মরণীয়। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তা, শালীনতা ও জাতীয় মর্যাদাবোধের পরিচয় দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু সংকট, নির্যাতন ও অবিচারের সম্মুখীন হলেও দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

তার নেতৃত্বের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উজ্জ্বল বাতিঘর। আজ তার প্রয়াণে বাংলাদেশ একজন অভিভাবকসুলভ রাষ্ট্রনায়ক, সাহসী নারী নেতৃত্ব ও দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোক সন্তপ্ত পরিবার, দলীয় সহকর্মী ও দেশবাসীকে ধৈর্য ও সহনশীলতা দান করুন।’ আমীন।