নওগাঁ-২ আসনে মননোয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী

প্রকাশিত: December 30, 2025 | সময়: 2:41 pm
IMG-20251230-WA0102

নওগাঁ-২ আসনে মননোয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী

স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নওগাঁ-২ আসনে (পত্নীতলা-ধামইরহাট) ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নওগাঁ-২ আসনের ৬ জনের মনোনয়ন পত্র দাখিল হয়েছে।

তাঁরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক সাসুজ্জোহা খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দেলওয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী হুমায়ুন কবীর চৌধুরী ও এবি পার্টির মতিবুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।