নালিতাবাড়ির বরুয়াজানি- মানিককুড়া সড়কে নতুন ব্রিজ নির্মাণ একালাবাসীর প্রাণের দাবী

প্রকাশিত: December 23, 2025 | সময়: 5:15 pm
IMG-20251223-WA0062

 

মো: কোরবান আলী

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
নালিতাবাড়ির বরুয়াজানি- মানিককুড়া সড়কে নতুন ব্রিজ নির্মাণে ককর্তৃপক্ষের কাছে একালারবাসী জোড় দাবি জানিয়েছেন।
নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দী ইউনিয়নের বরুয়াজানি ও মানিককুড়া গ্রামের সংযোগ সড়ক এটি।

আওয়ামী লীগ আমলে সাবেক এমপি ও মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ২০১৮ সালের দিকে সেচ ব্যবস্থার আওতায় খাল খনন করেন।
সেই খাল খননের সময় এই রাস্তাটি খাল খননের আওতায় পরে। মানিক কুড়া গ্রামের মানুষের উপজেলা শহরের যাতায়াতের একমাত্র সড়ক পথ হচ্ছে এটি। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম শহিদুল্লাহ তালুকদার মুকুল তিনি এই জনজীর্ণ স্টিল ব্রিজ মানুষের চলাচলের উপযোগী করে।
তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কোন অগ্রগতি হয়নি এই ব্রিজের।
এলাকাবাসূ অতিতাড়াতাড়ি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন ।
এ এলাকার মানুষের যাতায়াতে যেন দুর্ঘটনা না ঘটে তার জন্য নতুন একটি ব্রিজ নির্মাণ করা হয় অতি প্রয়োজন ।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ব্রিজটি দীর্ঘদিন যাবত এমন খারাপ অবস্থায় রয়েছে, আমাদের চলাচলে অনেক কষ্ট হয়, বিশেষ করে স্কুলের ছাত্র ছাত্রী ও চিকিৎসার জন্যে অসুস্থ কাউকে নেওয়া বড়
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন একালাবাসী।