শরণখোলায় ওয়াট সান কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: December 23, 2025 | সময়: 4:49 pm
IMG-20251223-WA0061

জাকারিয়া হোসাইন

বিশেষ প্রতিনিধি:

আজ ২৩ ডিসেম্বর “সবুজ মানবিক সহায়তা পদ্ধতি ব্যবহার করে স্থানীয় জলবায়ু-সংবেদনশীল এবং সর্বজনীন ওয়াশ ক্ষমতাকে শক্তিশালী করার” প্রতিপাদ্য বিষয়ের উপর ১ নং সোনাতলা ওয়ার্ডের ২৬ নং সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য ও সভাপতি ওয়াট সান কমিটি ১ নং সোনাতলা ওয়ার্ড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলী সদস্যের প্রতিনিধি মোঃ আলম মল্লিক সহ ডাক্তার, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার (মানুষ) সদস্যবৃন্দ।

শুরুতেই গত মাসের আলোচনা সিদ্ধান্তের উপর রেজুলেশন পাঠ করেন, মোঃ জাকারিয়া হোসাইন, সদস্য সচিব ওয়াট সান কমিটি ১ নং সোনাতলা ওয়ার্ড। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এর ফিল্ড ফ্যাসিলিটিটর (এফ এফ) সোনিয়া আক্তার ও রুমানা আক্তার (সিআই)। সভায় সমাপনী দিক-নির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে সভাপতি সাহেব সভা শেষ করেন।