সুন্দরবনের গোলফল তাল শাঁসের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে

প্রকাশিত: December 23, 2025 | সময়: 4:46 pm
IMG-20251223-WA0059

মোক্তার হোসেন

খুলনা ব্যুরো :
ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের গোলফল তালের শাঁসের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে।কয়রা সহ সুন্দরবন উপকূলীয় জনপদে এ ফলের চাহিদা বিপুল পরিমাণ বেড়ে চলেছে।

এক সময়কার অবহেলিত এই ‘জংলি’ ফলটি এখন তালের শাঁসের বিকল্প হিসেবে গ্রাম পেরিয়ে পৌঁছে যাচ্ছে শহরের ড্রয়িংরুমেও।
সুন্দরবনের গোলগাছের ভিতরে লুকিয়ে থাকা সাদা নরম শাঁস এখন সবার নজর কেড়েছে। শক্ত খোসা ছাড়ালে এর ভিতরে পাওয়া যায় ধবধবে সাদা জেলির মতো শাঁস। স্বাদে-গন্ধে এটি তালের শাঁসের মত স্বাদ পাওয়া যায়। যা স্থানীয়দের কাছে “নোনা জলের তালের শাঁস’ নামে পরিচিত।
লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উপকূল থেকে তালগাছ হারিয়ে যাচ্ছে, কিন্তু লবণসহিষ্ণু হওয়ায় গোলগাছ বাড়ছে দ্বিগুণ উৎসাহে।সহজলভ্যতা সুন্দরবনের পশ্চিম বনবিভাগসহ কয়রার কপোতাক্ষ নদের চরাঞ্চলে এখন প্রাকৃতিকভাবেই প্রচুর গোল ফল মিলছে, এবং সুন্দরবনের আশেপাশে এ ফলটি বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
পর্যটকদের পছন্দের তালিকায় সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা একবার এই ফলের স্বাদ নিলে তা ভুলে থাকা দায়। তাদের মাধ্যমেই এই ফলের খ্যাতি এখন দেশজুড়ে।
প্রাকৃতিক এনার্জি ড্রিংক: তীব্র গরমে এই শাঁস শরীর ঠাণ্ডা রাখে এবং ক্লান্তি দূর করতে টনিকের মতো কাজ করে। এছাড়াও শরীরের ব্যথা, চর্মরোগ ও ডায়াবেটিস এর মতো সমস্যায় এ ফলটি উপকারী।
গোলপাতা গাছের বুক চিরে বের হওয়া মোচা থেকে তৈরি হয় দৃষ্টিনন্দন ফলের কাঁদি। প্রতি জুন-জুলাইয়ের এই ভরা মৌসুমে উপকূলের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করছে এই গোল ফল। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, “গোল ফল শুধু মুখরোচকই নয়, এটি চর্মরোগে বেশ কার্যকর এবং মুখের অরুচি দূর করতে সহায়তা করে।
গোল ফলের শাঁসে প্রচুর পরিমাণে জলীয় অংশ ও খনিজ উপাদান থাকে, যা প্রচণ্ড গরমে বা রোদে কাজ করার পর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পানিশূন্যতা দূর করে। হজমশক্তি ও রুচি বৃদ্ধি:
যাদের খাবারে অরুচি বা হজমের সমস্যা আছে, তাদের জন্য এই ফল মহৌষধ। এটি লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং প্রাকৃতিক রুচিবর্ধক হিসেবে কাজ করে। ত্বকের যত্নে জাদুকরী।প্রকৃতির এই অনন্য দানকে যদি সঠিক প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বিপণনের আওতায় আনা যায়, তবে তালের শাঁসের মতোই ‘গোল ফল’ হয়ে উঠতে পারে বাংলাদেশের নীল অর্থনীতির অন্যতম এক চালিকাশক্তি।