মাসফি আকন্দ
জামালপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর-৫ আসনে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী এড শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন কে বিজয়ী করার লক্ষ্যে ৯ নং ওয়ার্ডের জালিয়ারপাড় বাজারে ভোর্ট কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর ৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার লক্ষে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন,
জামালপুর জেলা মৎসজীবীদলের সভাপতি আব্দুল হালিম, জেলা মৎসজীবীদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার মৎসজীবীদলের সভাপতি মোঃ সাইদুল রহমান, জেলা মৎসজীবীদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলার মৎসজীবীদলের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সানা,
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টার
অনুষ্টানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেষ্ঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জন্য একটি শক্তিশালী ‘ভোট কেন্দ্র কমিটি’ ঘোষণা করা হয়।

