টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১

প্রকাশিত: December 22, 2025 | সময়: 3:49 pm
IMG-20251222-WA0084

মাছুদুর রহমান মিলন

বিশেষ প্রতিনিধি :

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আজিজুল হক, কাজী মশিউর রহমান ওয়ারছ, মোঃ আলম মিয়া, শ্রী জীবন মনি , হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুল বাছেদ মন্ডল, মোঃ হারুন অর রশীদ, মোঃ সোহেল রানা, শাকিল খান এবং রাজু আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, নাগরপুর, মির্জাপুর, , দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহার নামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা,হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ উল্লেখ রয়ে