হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ ডিসেম্বর ) উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লার নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ঢালী মোঃ ওয়াহিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান তপন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহেল মল্লিক, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের ধারণ করতে হবে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই শহীদ ওসমান হাদি জীবন উৎসর্গ করেছিলেন। তিনি শহীদ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

