মাদারীপুরে ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: December 20, 2025 | সময়: 5:29 pm
IMG-20251220-WA0044

শরীফুল ইসলাম

বিশেষ প্রতিনিধি :

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার
টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে (২০ডিসেম্বর) রোজ শনিবার বাদ জোহর শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর-২ আসনের মনোনীত মুফতি আব্দুস সোবাহান, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজবাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আজগর শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরান মাহমুদ জামী, সংগঠক জহিরুল ইসলাম, সদস্য শেখ জোবায়ের হোসেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ম্লান করতে আবারও সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে ফ্যাসিবাদী চক্র। হত্যার জবাব রাজপথেই দেওয়া হবে। তারা শহীদ হাদির আদর্শে একটি বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।