অপারেশন ডেভিলহান্টে রামগড়ে তিন আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশিত: December 20, 2025 | সময়: 4:00 pm
IMG-20251220-WA0005

অপারেশন ডেভিলহান্টে রামগড়ে তিন আওয়ামী লীগ নেতা আটক

রামগড় প্রতিনিধি:

অপারেশন ডেভিলহান্ট–২ এর অংশ হিসেবে বিশেষ অভিযানে রামগড় থানার পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে আটক করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত রামগড় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রামগড় থানা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

আটককৃতরা হলেন—
রামগড় শহরের দারগাপাড়ার মৃত জাফর আহমেদের ছেলে ও রামগড় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,
রামগড় সদর ইউনিয়নের পশ্চিম বলিপাড়ার মৃত আলী আকবরের ছেলে ও রামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন এবং
সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত দাউদ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, আটককৃত তিনজনই আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং রামগড় থানার তালিকাভুক্ত আসামি। সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং রামগড় থানার আওতায় এই বিশেষ অভিযান অব্যাহত থকবে।