সময়ের পরিবর্তে হারাতে বসেছে যশোরের খেজুরের রসের ঐতিহ্য

প্রকাশিত: December 20, 2025 | সময়: 2:55 pm
IMG-20251220-WA0027

শামছুর রহমান

যশোর প্রতিনিধি :

সময়ের আবর্তে হারাতে বসেছে  যশোরের খেজুর রস, বর্তমানে দেখা বড় দায়।
তথ্য অনুসন্ধান কালে জানা গেছে দেশ স্বাধীনের আগে থেকেই যশোরের খেজুরের রস ছিল দেশের মধ্যে বিখ্যাত। খেজুরের রস দিয়ে তৈরি গুঁড় ছিল দেশের মধ্যে জনপ্রিয়। চিনির চেয়ে খেজুর গুড়ের দাম কম থাকায় সাধারণ মানুষ সারা বছর পিঠা তৈরি করে পরিবার নিয়ে খেতে। গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়িতে ছিল খেজুর গাছ। সকালে খেজুর রস না হলে চলতো না।
১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় যশোরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভবদহের কারণে প্রায় এক যুগ জলাবদ্ধতা থাকায় খেজুর গাছের শিকড় পচে খেজুর গাছ মারা যায়। ফলে খেজুর গাছ শুন্য হওয়া শুরু হয়। বর্তমান খেজুর গাছ নেই বললেই চলে। যত সামান্য গাছ থাকায় গাছ থেকে যে রস উৎপাদন হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমান দাম আকাশ ছোঁয়া। ফলে খেজুর রস মানুষ খেতে পারছে না। গুঁড় তৈরি হচ্ছে না। চাষিদের আগে বললে গুঁড় তৈরি করে দিলেও সকলের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না।
চলতি অবস্থা অব্যাহত থাকলে আগামী দিনে খেজুর রস দেখা যাবে না। ফলে হারিয়ে যাবে যশোরের জস খেজুরের রস প্রবাদটি হারিয়ে যাবে।