ভালুকায় বাসস্ট্যান্ডে রাস্তার মাঝে বিদ্যুৎ খুঁটি, জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: December 18, 2025 | সময়: 1:39 pm
IMG-20251218-WA0068

 

জিসান
ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ

ভালুকা বাসস্ট্যান্ড মসজিদের সামনে প্রধান সড়কের মাঝখানে স্থাপিত একটি বিদ্যুৎ খুঁটির কারণে প্রায়ই ঝটলা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ব্যস্ত সময় ও নামাজের সময়ে এ স্থানে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার মাঝখানে থাকা এই বিদ্যুৎ খুঁটির কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এতে যাত্রীসাধারণসহ এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসী ও সচেতন মহল জননিরাপত্তার স্বার্থে দ্রুত বিদ্যুৎ খুঁটিটি নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।